ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে অনেক ধরনের কাজ রয়েছে। সময়ের পরিক্রমায় কিছু কাজের চাহিদা বৃদ্ধি পায় আবার কিছু কমে যায়।
তাই ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে হলে কাজের ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নিতে
হবে কোন কাজের চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। এরপর আপনাকে সেই
নির্দিষ্ট কাজটি ভালভাবে শিখতে হবে এবং সেটিকে ভিত্তি করেই ক্যারিয়ার গড়তে
হবে। আমরা বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিদ্যমান কাজগুলির উপর একটি
পর্যালোচনা করেছি যেটি আপনাকে কাজের ট্রেন্ড সম্পর্কে বুঝতে সহায়তা করবে।
এখানে বিভিন্ন ক্যাটাগরীতে গতবছরের তৃতীয় প্রান্তিকের কাজের পরিমান বিবেচনা
করে বিশ্লেষণ করা হয়েছে। আশা করি নিচের এ বিশ্লেষণধর্মী আলোচনাটি পড়লে
আপনি বুঝতে পারবেন কোন কাজটির চাহিদা আগামী দিনগুলিতে আরো বৃদ্ধি পাবে এবং
যেটি আপনাকে একটি সঠিক কাজের সেক্টর বেছে নিতে সহায়তা করবে।
১. Web design & development
অনলাইনে
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের যতগুলি উপায় রয়েছ তন্মধ্যে Web
design & development নিঃসন্দেহে সেরা। বর্তমানে ওয়েব ডিজাইন এবং
ডেভেলপমেন্ট উভয় সেক্টরেই প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায়। ওয়েব ডেভেলপমেন্টের
ক্ষেত্রে সাইটের ধরণ অনুযায়ী কোডিং করতে হয়। যেমন স্ট্যাটিক ওয়েবসাইটের
জন্য html, css ব্যবহার করা হয়। অপরদিকে


